জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু করা হবে। বিদ্যমান ই-পাসপোর্টের পরিধি আরও সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। খুব দ্রুত বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার ওপরে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দেখে আমি অভিভূত। আশা করি জনগণ আবারও ভোট দিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত করে দেশ সেবার সুযোগ করে দেবেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু করা হবে। বিদ্যমান ই-পাসপোর্টের পরিধি আরও সম্প্রসারিত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি। এরই মধ্যে এক কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে।

তিনি বলেন, এ পাসপোর্ট দ্রুততার সঙ্গে প্রদানের ফলে জনসেবার গতি তরান্বিত হয়েছে। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন বলেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলেও ৮০ শতাংশ সফল হয়েছে। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ “অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই; ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করুন”

রিপোর্টার

About Author

13 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র