অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

‘বাংলাদেশে আসতে চান ওবামা-হিলারি’ দাবি ড. ইউনূসের আইনজীবীর

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ড. ইউনূসের বিচারকাজ পর্যবেক্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটন ঢাকায় আসতে চান বলে দাবি করেছেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচার বন্ধ চেয়ে গত ২৭ আগস্ট খোলাচিঠি দেন শতাধিক নোবেল বিজয়ীসহ ১৮৩ জন। যুক্তরাষ্ট্রের ভাড়াটে প্রতিষ্ঠান সিজিন পিআর নিউজওয়ারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বাক্ষর সংগ্রহ করেছেন ইউনূস।

তবে ক্ষমতাসীন দলের দাবি, খোলা চিঠি দেয়াতে ইউনূস খরচ করেছেন ২শ কোটি টাকা।

নোবেল বিজয়ীদের চিঠি বা বিবৃতিতে বিচার বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। ইউনূসের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে বাংলাদেশে আসার আহ্বান জানান সরকারপ্রধান শেখ হাসিনা।

মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি ট্যাক্স না দেয় আর শ্রমিকের অর্থ আত্মসাৎ করে এবং সেই শ্রমিকের পক্ষে শ্রম আদালতে মামলা হলে আমাদের কি হাতে আছে যে, সে বিচার বিন্ধ করে দেব?

তিনি বলেন, যার বিরুদ্ধে মামলা তার সমস্ত দলিল-দস্তাবেজ তারা খতিয়ে দেখুক। তারাই এসে দেখুক, সেখানে কোন অন্যায় আছে কিনা। আমি তাদের সেই আহ্বান জানাচ্ছি।

ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ঢাকার আসার জন্য তারা সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ইউনূসের পক্ষে দেয়া খোলাচিঠি প্রত্যাহার চেয়ে বারাক ওবামা, বান-কি-মুন, হিলারি ক্লিন্টনসহ ৮ জনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ৪ জন আইনজীবী। বাকিরা হলেন- নোবেল বিজয়ী ডেনিশ মুকয়াজ, নাদিয়া মুরাদ, অস্কার আরিস সানচেজ, জোসে র‌্যামস হোরটা ও ম্যারি রবিনসন।

আইনজীবীদের পাঠানো নোটিশে বলা হয়, ড. ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। যা আন্তর্জাতিক আইন, সংবিধানের পরিপন্থি ও আদালত অবমাননার শামিল।

আরও পড়ুনঃ “দেশে দ্রুততার সঙ্গে কর্মসংস্থান খাতে উন্নয়ন করতে চাই”

রিপোর্টার

About Author

10 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার