বাংলাদেশ থেকে ১১২৯ জন সেনা নেবে কাতার
বাংলাদেশ থেকে ১ হাজার ১২৯ জন সেনা সদস্য কাতার পাঠানোর বিষয়ে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাবের খসড়া অনুমোদন দেয়া হয়। পরে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
সাংবাদিকদের মাহবুব হোসেন জানান, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে। এর আওতায় আমাদের ৫ হাজারের বেশি সেনা সদস্য সেখানে কাজ করেন। কাতারের সঙ্গে আমাদের একই ধরনের একটি চুক্তি আজ অনুমোদন দেয়া হয়েছে। এর আওতায় ১ হাজার ১২৯ জন সেনা সদস্য সেখানে লিয়েনে বা ডেপুটেশনে কাজ করবেন। এই চুক্তির মেয়াদ হবে সাধারণত ৫ বছর। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে মোট আটটি এজেন্ডা নিয়ে আলাপ হয়। এরমধ্যে মধ্যে চারটি ছিল অবহিতকরণ। এছাড়াও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-২০৪১ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে দুর্নীতি বেশি হয়: প্রধানমন্ত্রী






"দপ্তরে গিয়ে ফাইলের পাতা চুরি করার প্রয়োজন নাই" - tathyasangjog
February 27, 2023[…] আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে ১১২৯ জন সেনা নেবে কাতার […]