জাতীয় ফিচার

বন্ধ হচ্ছে ‘মোটরসাইকেল ফ্যামিলি রাইড’: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, মোটরসাইকেলে ফ্যামিলি রাইড নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেলের সামনে তিন বছরের বাচ্চা, সঙ্গে আরও দুই বাচ্চা, পেছনে চালকের স্ত্রী এবং তার কোলেও বাচ্চা। মোটরসাইকেল ফ্যামিলি রাইডের জন্য নয়। আপনারা স্ত্রী-সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলে এভাবে মোটরসাইকেল রাইড করেন, যা খুবই দুঃখজনক। ট্রাফিক (পুলিশ) দিয়ে এ ব্যাপারে খুব কড়াকড়ি করা হচ্ছে। ফ্যামিলি রাইড হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা যাবে না।

অনবরত হর্ন বাজানোর কথা উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের গাড়িচালকরা সমানে হর্ন বাজাতে থাকেন। হর্ন দিয়ে কান ফাটিয়ে ফেলেন। স্কুল-কলেজ এমনকি হাসপাতালের সামনে সমানে হর্ন দেওয়া হয়। এই হর্ন বাজানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন নেই। তবে ব্যবস্থা আমি নেবো। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনা করেছি ও চিঠি দিয়েছি। পরিবেশ ও সড়ক আইনে পরিবর্তন এনে হর্ন বাজানো চালকদের বিরুদ্ধে স্পটেই ট্রাফিক সার্জেন্টরা মামলা দেবেন।

যানজট এড়াতে যাদের বাসা থেকে অফিসের দূরত্ব অনেক বেশি তাদেরকে অফিসের কাছাকাছি বাসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, অফিসের কাছে বাসা হলে গাড়ি ব্যবহার করা লাগবে না, যানজটেও পড়তে হবে না। পায়ে হেঁটে বাসা থেকে অফিসে যেতে পারবেন। এর ফলে গাড়ি ও অটোরিকশা কমে আসবে এবং যানজট কমে আসবে।

তিনি জানান, একটি শহরের রাস্তা যেখানে ২৫ শতাংশ থাকার কথা কিন্তু ঢাকা শহরে রাস্তা আছে মাত্র ৭ শতাংশ। তাই নানান সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে।

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র