‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন করেছে সরকার
অন্তর্বর্তী সরকার টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর’ নাম পরিবর্তন করে ‘যমুনা রেল সেতু’ করেছে।
রোববার দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, যমুনা নদীতে নির্মিত রেল সেতুর নাম ‘বঙ্গবন্ধু রেল সেতু’ থাকছে না। ‘যমুনা রেল সেতু’ নামেই এটি এখন উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সেতুটি উদ্বোধন করা হতে পারে।
আফজাল হোসেন বলেন, ‘রেলে ইঞ্জিন সংকট রয়েছে, তাই নতুন ট্রেন চালু করতে পারছি না। তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন, পাবনাবাসীর জন্য নতুন ট্রেন চালু করা যায় কি না, সে বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।’






“সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে” – Tathya Sangjog
December 22, 2024[…] […]
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু – Tathya Sangjog
December 22, 2024[…] আরও পড়ুনঃ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ক… […]