জাতীয় ফিচার

বই উৎসব নয়, সরাসরি স্কুলে পৌঁছে যাবে নতুন বই

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিকের নতুন পাঠ্যপুস্তকের মুদ্রণ কার্যক্রম প্রায় শেষের দিকে। দেশের বেশিরভাগ জেলায় বই পৌঁছে গেছে এবং আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্রতিটি শিক্ষার্থীর হাতে সব বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, “এবার কোনো বই উৎসব বা আনুষ্ঠানিকতা হবে না। বই সরাসরি বিদ্যালয়ে পৌঁছে যাবে, যাতে শিক্ষক-শিক্ষার্থীরা যথাসময়ে পাঠদান শুরু করতে পারেন।”

শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষকদের উদ্দেশে উপদেষ্টা কঠোর বার্তা দিয়ে বলেন, “যে শিক্ষক নিয়মিত ক্লাস নেন না, পাঠদানে উদাসীন, তাকে শিক্ষক বলা যায় না। কিন্তু যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। তাদের ন্যায্য দাবি-দাওয়া পূরণে সবসময় পাশে থাকব।”

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান।

জানা গেছে, এবার প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ কোটি ২০ লাখ শিক্ষার্থীর জন্য ১০ কোটির বেশি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। নতুন কারিকুলামের আলোকে সংশোধিত বইগুলোতে বিজ্ঞান, পরিবেশ ও জলবায়ু শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র