জাতীয় ফিচার

ফ্রান্সের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ফ্রান্সের ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। সরকার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুবিধা দিচ্ছে। ফ্রান্সের ব্যবসায়ীরা এ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন।

ফ্রান্সের প্যারিসে ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ‘দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ’ বিষয়ক দু’দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, চামড়া, মেডিকেল পণ্য, সিরামিক, এনার্জি ও অবকাঠামো উন্নয়ন খাতে বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ১০০ স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব ইকোনমিক জোনে বিদেশিদের বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে।

এদিকে প্যারিসে বাণিজ্যমন্ত্রী ফ্রান্সের ব্যবসায়ীদের সঙ্গে অপর এক মতবিনিময় সভায় বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। বাণিজ্যের ক্ষেত্রে যেকোনো জটিলতা সরকার গুরুত্ব দিয়ে সমাধান করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

এছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে অপর এক আলোচনায় বাণিজ্যমন্ত্রী প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন।

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র