জাতীয় ফিচার

“ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটক ক্রিমিনাল”

আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ ও টিকটকক, ডিজিটাল এসব প্লাটফর্ম ক্রিমিনাল। ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। আইন মেনে জবাবদিহি না করলে, সরকার চুপ করে থাকবে না।

আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই চোখে পড়ে তারকাদের ভুয়া পর্ণ ভিডিও। তাদের দেখা যায়, অনলাইন জুয়ার প্রচারণাতেও। অভিযোগ ওঠেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তারকা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জেনারেট করা ছবি ও কণ্ঠ হুবহু নকল করে বানানো হচ্ছে এসব ডিপ ফেইক ভিডিও। এতে সামাজিকভাবে হেয় হচ্ছেন অনেকেই।

এছাড়া, প্রতিমন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, অনলাইন জুয়ার ফাঁদে আটকা পড়েছে দেশের ৫০ লাখ মানুষ। ঘটছে নানা অপরাধ; পাচার হচ্ছে দেশের টাকা। এসব বন্ধে বারবার তাগাদা দিয়েও সাড়া না পাওয়ায় ফেসবুক, এক্স ও টিকটকসহ ডিজিটাল প্লাটফর্মের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ সব ঝুঁকিপূর্ণ থানা উন্নয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র