ফের নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি সুষ্ঠু বাস্তবায়ন ও মূল্যস্ফীতির লাগাম টানতে আবারও রেপো বা নীতি সুদহার বাড়িয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এ নির্দেশনার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করতে হলে আগের চেয়ে শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি সুদ দিতে হবে।
আরও পড়ুনঃ দুর্গাপূজা কেন্দ্র করে জঙ্গি হামলার ঝুঁকি
নির্দেশনায় বলা হয়, করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইনে সৃষ্ট সমস্যা আরও বেড়েছে। এতে বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্যতা এখনও বিদ্যমান। ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের মূল্যবৃদ্ধি পেয়েছে, যা এখনো পূর্বাবস্থায় ফিরে আসেনি।
ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এমপিসির ৫৬তম সভায় ওভারনাইট রেপো সুদহার ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৫ দশমিক ৫০ শতাংশ থেকে ৫ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।






রাজধানীতে বাস চাপায় যুবলীগ নেতা নিহত - tathyasangjog
September 29, 2022[…] […]
রাজধানীতে অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - tathyasangjog
September 29, 2022[…] […]
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৬ জন ছাত্রীকে সাইকেল উপহার - tathyasangjog
September 29, 2022[…] […]
দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন - tathyasangjog
September 29, 2022[…] […]