ফিচার

“ফেব্রুয়ারিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দেশটিতে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ফেব্রুয়ারিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাইডলাইনে দেশটির চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনা চলছে বলেও জানান তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনাই দুই দেশের রাষ্ট্রদূত তোলেননি। উল্টো জার্মানি ও ফ্রান্সের সরকার প্রধানের অভিনন্দন বার্তার লিখিত কপি আমার কাছে পৌঁছে দিয়েছেন দুই রাষ্ট্রদূত।

বুধবার ২৪ জানুয়ারি- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্যদিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। এক অভিনন্দন বার্তায়, প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন চ্যান্সেলর।

আরও পড়ুনঃ চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার