ফিলিপাইনে বন্যা-ভূমিধস; নিহত ৩১
ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ ফিলিপাইনে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো অনেকে।
এ বিষয়ে মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, মাগুইন্দানাও প্রদেশে ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটিতে বারবার বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ফিলিপাইনে গড়ে প্রতিবছর ২০টির মতো টাইফুন তথা ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।
এদিকে ঘূর্ণিঝড় নালগায়ে ঘণ্টায় ৭৫ কিলোমিটার গতির ঝোড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এতে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুনঃ “বিএনপিকে বোঝানো হবে জনসমাগম কাকে বলে”





