ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। অপর দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু






কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত - tathyasangjog
November 6, 2022[…] আরও পড়ুনঃ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ […]