জাতীয়

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ট্রেনে কাটা পড়ে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন। নিহত দুজনই বাকপ্রতিবন্ধী।

আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা জাকারিয়া (৩৫) ও বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা মির্জু (৩৬)।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় আসছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক ঘটনাস্থলে মারা যান। ধারণা করা হচ্ছে তারা দুজনই বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্ণের আওয়াজ শুনতে পাননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

এ দিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দায়িত্ব। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র