জাতীয় দেশ সংযোগ রাজনীতি

প্রার্থীদের কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন ওবায়দুল কাদের

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে দলীয় মনোনয়নের চিঠি হস্তান্তর করছেন।

আজ সোমবার দলীয় সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চিঠি সংগ্রহ করতে এরই মধ্যে ধানমন্ডিতে জড়ো হতে শুরু করেছেন মনোনীত প্রার্থী ও তাদের সমর্থকরা৷

এর আগে নানা যাচাই-বাছাইয়ের পর রোববার বিকেলে দুই আসন বাকি রেখে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ৷

গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।

আরও পড়ুনঃ তিনজন প্রতিমন্ত্রী ছাড়া বর্তমান মন্ত্রিসভার সবাই পেয়েছেন মনোনয়ন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র