প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ; ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী পেল বৃত্তি
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশিত হয়েছে। করোনার কারণে দুই বছর স্থগিত থাকার পর অনুষ্ঠিত পরীক্ষায় এবার বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
এসময় মো. জাকির হোসেন জানান, এবার ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার ও ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd ও মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা বা থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ “দপ্তরে গিয়ে ফাইলের পাতা চুরি করার প্রয়োজন নাই”






স্থগিত হয়েছে প্রাথমিক বৃত্তির ফল - tathyasangjog
February 28, 2023[…] আরও পড়ুনঃ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ; ৮২ হাজার … […]
"আবদুল হামিদ যে পদেই ছিলেন সেখানেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন" - tathyasangjog
February 28, 2023[…] আরও পড়ুনঃ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ; ৮২ হাজার… […]