অন্যান্য কলকাতা বিশ্ব সংযোগ

প্রাণ বাঁচাতে ভারতে পালালো মিয়ানমারের সেনারা

সম্প্রতি মিয়ানমারের ভারত ও চীন সীমান্ত এলাকায় বিদ্রোহী গোষ্ঠীর জান্তা বাহিনীর ওপর ক্রমাগত হামলা থেকে প্রাণ বাঁচাতে ভারতে পালাচ্ছে জান্তা সেনারা। চলতি সপ্তাহে প্রায় ৭৫ সেনা প্রতিবেশী দেশে প্রবেশ করেছে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, চলতি সপ্তাহে বিদ্রোহীদের তীব্র হামলার মুখে বিপন্ন মিয়ানমার সেনাদের প্রতি অপ্রত্যাশিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। নয়াদিল্লি যে মিয়ানমার জান্তাকে সমর্থন দিতে ইচ্ছুক এটা তারই ইঙ্গিত দিচ্ছে।

দ্য ওয়্যারের প্রতিবেদন মতে, গত ১২ নভেম্বর রাতে প্রথমবারের মতো মিয়ানমারের ৪৬ সেনাকে সীমান্ত দিয়ে মিজোরামে প্রবেশের অনুমতি দেয় ভারত। এই সেনারা মিজোরাম সীমান্তের ওপারে মিয়ানমারের চিন রাজ্যে গণতন্ত্রপন্থী বিদ্রোহী যোদ্ধাদের হামলা থেকে পালানোর চেষ্টা করছিল।

মিয়ানমার জান্তা সরকারের অনুরোধের প্রেক্ষিতে নয়াদিল্লি পলায়নপর সেনাদের আশ্রয় দিতে সম্মত হয়। প্রতিবেদন মতে, জান্তার পক্ষ থেকে বিপন্ন সেনাদের জন্য সীমান্ত খুলে দেয়ার প্রথম অস্বাভাবিক অনুরোধ আসে নেপিদোর ভারতীয় দূতাবাসে। এরপর বার্তাটি জরুরিভিত্তিতে নয়াদিল্লিতে পৌঁছে দেয়া হয়।

আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা