প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়নের ওপর জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা হোয়াইট হাউসের।
জন কারবি জানান, ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সৌজন্য সাক্ষাতে দুদেশের মধ্যে সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়েও আলোচনা করেছেন তারা।
জন কারবি বলেন, তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্বের বিষয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে দুদেশের সম্পর্কোন্নয়নের বিষয়েও আলোচনা হয়েছে তাদের। এছাড়াও জলবায়ু পরিবর্তন ইস্যুতেও কথা হয়েছে।
যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সেখানে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয় তাদের। তাদের মধ্যে প্রায় প্রায় একঘণ্টা আলোচনা হয় বলে জানা গেছে।
আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?






অনলাইনে খাবার অর্ডার করার সুবিধা জীবনকে সহজ করলেও স্বাস্থ্যের ক্ষতি করছে - Tathya Sangjog
October 4, 2023[…] আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নিরাপত… […]
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার - Tathya Sangjog
October 4, 2023[…] […]
"আওয়ামী লীগ হেরে গেলেই বিএনপির কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন" - Tathya Sangjog
October 4, 2023[…] […]
বাংলাদেশের জন্য নতুন সুচনা; পরমাণু যুগে প্রবেশ করলো বাংলাদেশ - Tathya Sangjog
October 4, 2023[…] […]
নিপীড়িত মানুষের পক্ষে অবদানের জন্য সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের জন ফসে - Tathya Sangjog
October 4, 2023[…] […]
"বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক পরস্পরের মধ্যে সমতার ভিত্তিতে নির্মিত" - Tathya Sangjog
October 4, 2023[…] […]