জাতীয় ফিচার

প্রধান হিসেবে শপথ নেওয়ায় ড. ইউনূসকে স্বাগত জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ায় ডক্টর মুহাম্মাদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এই স্বাগত জানান।

এক বার্তায় ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ইউনূসের শান্ত ও শান্তির আহ্বানকে সমর্থ করে ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে বলেও জানান তিনি।

এর আগে মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেছেন, দ্রুত আমরা স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি। হিন্দুসহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেছেন তিনি।

তাছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আসিফ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র