প্রধান মানব-সম্পদ কর্মকতা নিয়োগ দিচ্ছে শিক্ষা
দেশের দ্রুত বর্ধনশীল এড-টেক প্ল্যাটফর্ম শিক্ষায় জরুরী ভিত্তিতে একজন প্রধান মানব-সম্পদ কর্মকতা নিয়োগ দেয়া হবে। এজন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা আইটি লিমিটেড।
পদের নাম: প্রধান মানব-সম্পদ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুল-টাইম, রিমোট
দায়িত্বসমূহ
- ব্যবসার লক্ষ্য পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মানবসম্পদ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
- চাকরির বিজ্ঞাপন থেকে শুরু করে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পুরো প্রক্রিয়া পরিচালনা করা।
- দেশের শ্রম আইন মেনে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা ব্যবস্থাপনা।
- কর্মীদের অভিযোগ শোনা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি ইতিবাচক সম্পর্ক ও সংস্কৃতি তৈরি করা।
- মানবসম্পদ সংক্রান্ত নীতি ও প্রক্রিয়াগুলোকে দেশের আইনি কাঠামো মেনে তৈরী ও পরিচালনা করা।
- কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের বিকাশে সহায়তা করতে প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও তা বাস্তবায়ন করা।
- মানবসম্পদ সংক্রান্ত তথ্যাদি ও কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে ডিজিটাল সফটওয়্যারের ব্যবহার।
অভিজ্ঞতা ও অন্যান্য
- যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবে। তবে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাগত সার্টিফিকেশন থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কিত কাজে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- দ্রুত পরিবর্তনশীল স্টার্টআপ পরিবেশে স্বাধীনভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে।
- উন্নত সাংগঠনিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে তাঁদের জীবনবৃত্তান্ত ও একটি কভার লেটার career@shikkha.dev এই ইমেইল ঠিকানায় পাঠাতে পারবে। ইমেইলের বিষয় হিসেবে “Application for Chief Human Resources Officer (CHRO)” লিখে দিতে হবে।





