প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর-আইডিবি ভবনে আগুন দিয়েছে বিএনপি: ডিবিপ্রধান
ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আগুন ও প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীরা ভাঙচুর চালিয়েছেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।
আজ শনিবার দুপুরে কাকরাইলে প্রধান বিচারপতি বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ করে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর আমরা তাদের সরিয়ে দেই।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা কাকরাইলে আইডিইবি ভবনে আগুন দেন, চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করেন।
এদিকে মতিঝিলে জামায়াতের মহাসমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ করলে আমরা কিছু বলছি না, কিন্তু সেখানেও তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।
আরও পড়ুনঃ বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





