বিশ্ব সংযোগ

পেরুতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে উপকূলরেখা বরাবর কিছু এলাকায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আজ শুক্রবার অনুভূত ভূ-কম্পনের জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এ বিষয়ে ইউএসজিএসের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রিখটার স্কেলের ৭ দশমিক ২ মাত্রায় ভয়াবহ কম্পন হয়।

দেশটির আটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সংস্থাটি জানিয়েছে, শক্তিশালী কম্পনটি কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ও অনুভূত হবে।

এর আগে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছিল, কম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরে কেন্দ্র থেকে জানানো হয়, ‘উপকূলের কিছু এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস রয়েছে। সুনামির ঢেউগুলো জোয়ারের স্তরের ওপরে আরও ১ থেকে ৩ মিটার পর্যন্ত পৌঁছতে পারে।’

বেশ কয়েক জায়গায় ভয়াবহ কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি।

আরও পড়ুনঃ “অ্যান্টিভেনমের কোনো সংকট নেই”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা