দেশ সংযোগ ফিচার

পেঁয়াজের দাম বাড়লেও অসহনীয় পর্যায়ে পৌঁছাবে না: কৃষিমন্ত্রী

দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

বাজারে পেঁয়াজের দাম বাড়লেও; সেটি অসহনীয় পর্যায়ে পৌঁছাবে না বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

আজ সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, পচনশীল হওয়ায় ও সংরক্ষণ করতে না পারায় দাম বেড়েছে পেঁয়াজের। এছাড়া পর্যাপ্ত পরিমাণ উৎপাদন ও সরবরাহ করা না গেলে, সিন্ডিকেট ভেঙে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়, অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে ট্যাক্স আরোপ করেছে ভারত। এতে বাংলাদেশে আমদানি কম হয়েছে। তাই দেশেও এর প্রভাব পড়ছে।

এছাড়া ভারতের বাণিজ্যমন্ত্রীকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন,
দেশের বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন হলে মিসর, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকেও পেঁয়াজ আমদানি করা হবে। পাশাপাশি গ্রীষ্মকালেও পেঁয়াজের আবাদ বৃদ্ধি করা হবে।

এর আগে রোববার (২০ আগস্ট) কৃষিমন্ত্রী জানিয়েছিলেন, পেঁয়াজ রফতানিতে ভারত শুল্ক আরোপ করলেও বাংলাদেশের জন্য ভয়ের কোনো কারণ নেই। ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হলেও, এখন পর্যন্ত দেশে এসেছে মাত্র তিন লাখ টন। এতে পেঁয়াজের এতই সংকট দেখা দিলে বাংলাদেশের ব্যবসায়ীরা এতদিন চুপ করে বসে থাকত না।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার