প্রযুক্তি

পৃথিবীর সুরক্ষায় পরীক্ষামূলকভাবে গ্রহাণুতে আঘাত হেনেছে নাসার মহাকাশযান

পৃথিবীর সুরক্ষায় পরীক্ষামূলকভাবে গ্রহাণুতে আঘাত হেনেছে নাসার মহাকাশযান

পৃথিবীকে মহাকাশীয় বস্তুর আঘাতে বিপর্যয় থেকে রক্ষায় এক ঐতিহাসিক এবং সফল কার্যক্রম পরিচালনা করল নাসা। পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচাতে ৭০ লাখ মাইল দূরে পিরামিডের আকারের একটি গ্রহাণুকে কক্ষপথ থেকে বিচ্যুত করতে এটির ওপর আঘাত করেছে নাসার একটি মহাকাশযান। ক্যালিফোর্নিয়া থেকে মহাকাশযানটি উৎক্ষেপণের ১০ মাস পরে এটি ওই গৃহাণুতে আছড়ে পড়ে।

সোমবার ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট (ডার্ট) ইমপ্যাক্টর নামের মহাকাশযানটি তার লক্ষ্যবস্তু স্পেস রক ডিমোরফোসকে ইস্টার্ন টাইম পিএম ৭.১৪ টায় (২৩১৪ জিএমটি) আঘাত হেনেছে। আগে কখনও এমনটা দেখা যায়নি, মহাকাশযানের সঙ্গে সংঘর্ষের এক ঘন্টা আগে এই ক্ষুদ্র চাঁদ ‘মুনলেট’ আলোর সরু রেখা হিসাবে আবির্ভূত হয়েছিল।

এটির ডিমের মতো আকৃতি এবং খসখসে, বোল্ডার-ডটেড পৃষ্ঠটি শেষ কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার এবং দৃশ্যমান হয়ে উঠেছিল। ডার্ট এটির দিকে প্রতি ঘন্টায় প্রায় ১৪,৫০০ মাইল (২৩,৫০০ কিলোমিটার) বেগে ছুটে যায়।

আরও পড়ুনঃ

এটি সফলভাবে আঘাত হানার চূড়ান্ত দৃশ্য দেখে নাসার বিজ্ঞানী এবং প্রকৌশলীরা করতালিতে ফেটে পড়েন। গ্রহাণুটিতে আঘাত হানায় এর কক্ষ বিচ্যুতি ঘটে, এতে গ্রহাণুটি আর পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠছে না। কিন্তু নাসার মতে একটি বাস্তব পরিস্থিতির মুখে পড়ার আগে এই পরীক্ষাটি চালানো গুরুত্বপূর্ণ।

ডিমোরফোস এর অগ্রভাগে আঘাত করা হয়েছে, নাসা আশা করে যে এটিকে একটি ছোট কক্ষপথে ঠেলে দেবে, ডিডাইমোসকে ঘিরে এই গ্রহাণুর আবর্তন কাল ১০ মিনিট কমে যাবে, আঘাতের আগে এই আবর্তন কাল ছিল ১১ ঘন্টা ৫৫ মিনিট।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান