বিনোদন

পূজা চেরির বিয়ের গুঞ্জন

পূজা চেরি-newsedge4

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে বিনোদনপাড়ায় আবারও গুঞ্জন জমে উঠেছে। বিনোদন অঙ্গনের একাধিক গোপন সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

তবে বিয়ের ভেন্যু কোথায় হবে কিংবা কে হচ্ছেন বর—এসব বিষয়ে এখনো কিছুই জানাননি পূজা চেরি। পুরো বিষয়টি আপাতত পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই পরিমিত মন্তব্য করেন তিনি।

গত মার্চে এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে প্রসঙ্গে পূজা জানিয়েছিলেন, তিনি এখনো বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও ইতিমধ্যেই ‘এনগেজড’। হবু জীবনসঙ্গী শোবিজ জগতের বাইরের কেউ বলেও নিশ্চিত করেন তিনি। আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ তার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তিনি সঙ্গে সঙ্গে তা গুঞ্জন বলে উড়িয়ে দেন এবং স্পষ্ট করেন, শুভ কাজটি হলে তা কোনোভাবেই গোপনে রাখা হবে না। কিন্তু সেই ঘটনার এক মাস পার না হতেই আবার সামনে এলো ১৬ সেপ্টেম্বরের এই নতুন তারিখ।

আরও পড়ুন: জয়ের সমালোচনার পাল্টা জবাব দিলেন তমা মির্জার

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরি ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান মজবুত করেছেন। ১৬ সেপ্টেম্বরের এ খবর যদি সত্যি হয়, তাহলে জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখবেন এই অভিনেত্রী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের