জাতীয় ফিচার

পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের তথ্য চাইল ইসি, ১৬ ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্রুত যোগাযোগ ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ এবং প্রশাসনের সব কর্মকর্তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে ভোটে নিয়োজিত সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তথ্যও দ্রুত নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

যে পদমর্যাদার কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে:

১. পুলিশ প্রশাসন:

  • উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)

  • পুলিশ কমিশনার

  • পুলিশ সুপার (এসপি)

  • থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)

২. নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা:

  • আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

  • সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা

  • উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা

এই কর্মকর্তারাও মাঠপর্যায়ে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ইসির পক্ষ থেকে নির্ধারিত ছকে সব কর্মকর্তার তথ্য আগামী ১৬ ডিসেম্বরের (মঙ্গলবার) মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূণ রাখার জন্য এই তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যায়, ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র