জাতীয় ফিচার

“পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত শেষ; শিগগিরই চূড়ান্ত বিচার”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ। শিগগিরই চূড়ান্ত বিচার শেষ হবে। যা কিছুই হোক দ্রুত বিচার কাজ শেষ করার চেষ্টা করছি।

আজ রোববার সকালে বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের শাহাদাৎ বার্ষিকীতে তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আদালত স্বাধীন, তাই তাদের সিদ্ধান্ত মেনে নেয়া হবে। বিচারে কারও গাফিলতি নেই, সঠিকভাবে তদন্ত শেষ করতেই এই দীর্ঘসূত্রিতা।

এসময় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় ক্ষোভ জানান তারা। আনুষ্ঠানিক পর্ব শেষে ফুল দিতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি দাবি করেন, ন্যায়বিচারের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দুইদিনে তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদরদফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে।

ওই ঘটনায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় ১৫২ জনের মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

আরও পড়ুনঃ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশের বিষয়ে যা বলল হাইকোর্ট

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র