পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর ৩ সদস্য আশ্রয় নিয়েছে।
আজ শনিবার ভোরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে এই ৩ সদস্য পালিয়ে আসে।
সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা নেয়ার পর তাদের হেফাজতে নেয়া হয়। এদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩ জন পালিয়ে আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি বিস্তারিতভাবে নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী তাতমাদো’র ৩ সেনা সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তম্ব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিএনপি নেতারা বউদের কাছ থেকে শাড়ি এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না?






"পালিয়ে আসা সেনাদেরসহ সবাইকে খুব দ্রুতই নৌপথে ফেরত পাঠানো হবে" - Tathya Sangjog
March 30, 2024[…] […]
"গণতন্ত্র হত্যাকারী বিএনপি আজ গণতন্ত্রের জন্য মায়া কান্না করছে" - Tathya Sangjog
March 30, 2024[…] […]
ডিমের সাথে ইস্টারের সংযোগ কী? - Tathya Sangjog
March 30, 2024[…] […]
তরুণ প্রজন্মের মস্তিষ্কের আকার বেড়েছে, কমেছে আইকিউ - Tathya Sangjog
March 30, 2024[…] […]
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম - Tathya Sangjog
March 30, 2024[…] […]