জাতীয় ফিচার

পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি

নবম ও দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পৌরনীতি ও নাগরিকতা বইয়ের কিছু ভুলের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)

এ বিষয়ে আজ মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে এনসিটিবি।

এছাড়া এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘বুধবার সব স্কুলে সংশোধনী পাঠানো হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর সময়, দেশের সংবিধান প্রণয়নের পটভূমি, ১৯৫৪ সালের নির্বাচনে কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং অন্যান্য বিষয়ে ভুল ছিল। তারা এসব বইয়ের জন্য মোট ৯টি সংশোধনী দিয়েছে।

এই সংশোধনীগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। তারা বিদ্যালয়গুলোতে সরবরাহ করবে এবং শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সংশোধন করে দেবেন।

আরও পড়ুনঃ প্রকল্প ব্যয় কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

2 Comments

  1. ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog

    January 17, 2023

    […] আরও পড়ুনঃ পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি […]

  2. রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪২ - tathyasangjog

    January 17, 2023

    […] আরও পড়ুনঃ পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র