বিশ্ব সংযোগ

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ১১০

পাকিস্তানের কুররাম জেলায় চলমান সাম্প্রদায়িক সহিংসতায় ১১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৫২ জন।

গত আটদিনের বেশি সময় ধরে সেখানে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটছে। যদিও এরই মধ্যে দুই পক্ষ সংঘর্ষ এড়াতে চুক্তি করেছে। তবে কোনোভাবেই সহিংসতা থামছে না।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পেশোয়ার-পারাচিনার প্রধান মহাসড়ক টানা অষ্টম দিনের জন্য বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবন ও ব্যবসায়িক কার্যক্রম।

তাছড়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সেখানে ইন্টারনেট ও মোবাইল ফোন সেবা স্থগিত করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

মূলত শিয়া মুসলিমদের একটি গাড়ী বহরে এক বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার পর শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।

সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা