জাতীয়

পাকিস্তানে সন্ত্রাসী হামলা; ৬ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ বুধবার খাইবার পাখতুনখোয়ার লাকি মারওয়াত জেলায় স্থানীয় একটি মেলার কাছে টহল দেয়ার সময় সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু। দেশকে রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে।

নিহতদের মধ্যে চারজন কনস্টেবল, একজন এএসআই এবং একজন চালক রয়েছেন। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান বলেন, এ ধরনের ‘কাপুরুষোচিত কাজ’ আমাদের নিরাপত্তা বাহিনীর মনোবলকে কমাতে পারবে না। এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে থাকবে প্রাদেশিক সরকার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র