দেশ সংযোগ

পাকিস্তানে ভারি বৃষ্টিতে দেয়াল ধসে নিহত ১৩

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) এই ঘটনা ঘটে বলে পাকিস্তানের গণমাধ্যমের খবরে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়।

পাকিস্তান আবহাওয়া দফতর (পিএমডি) জানিয়েছে, আরব সাগর থেকে আসা মৌসুমী জলবায়ুর কারণে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইসলামাবাদের পেশোয়ার রোডের গোলরা মোড়ের কাছে একটি নির্মাণাধীন সেতুর দেয়াল ধসে পড়লে ১২ জন মারা যায়।দেয়ালটি ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু ছিল। এর নিচে শ্রমিকেরা থাকার জন্য একটি তাঁবু স্থাপন করেছিলেন।

খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১২ জনের মরদেহ উদ্ধার করে

পুলিশ আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে আছেন কিনা, তার অনুসন্ধান চলছে। এখন পর্যন্ত জীবিত অবস্থায় চার জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ শিশুদের গেমিং আসক্তি তাদের নানা রোগের দিকে ঠেলে দিচ্ছে, জানুন কীভাবে?

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য