পাকিস্তানে ভবনে আগুন লেগে নিহত ১১
পাকিস্তানের করাচিতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
আজ শনিবার স্থানীয় সময় ভোররাতে দ্বিতীয় তলায় শুরু হওয়া আগুন দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। জরুরি সেবার মাধ্যমে অন্তত ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে, কিছু মানুষকে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অসংখ্য দোকান। জরুরি সেবাগুলো সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়েছে।
ফায়ার ব্রিগেড কর্মকর্তাদের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, প্লাজায় অবস্থিত একটি জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন: ওবায়দুল কাদের





