পাঁচ মাস পর হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় হাসপাতালে থাকার পর বাসায় ফিরছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশে বের হন বলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ নতুন মন্ত্রিসভায় আছেন যে পুরোনোরা





