জাতীয়

পল্লবীতে এক সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীর সাংবাদিক কলোনির একটি ফ্ল্যাটের বেলকনি থেকে বিপ্লব জামান (৫৮) নামে একজন সিনিয়র সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।

আজ শনিবার বিকেলে ওই বাসায় গিয়ে বেলকনিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। সন্ধ্যার পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার হয়েছে। সেখানে তিনি ভাড়া থাকতেন। ওই বাসার বেলকনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। গত সাতদিন ধরে অফিসে যাননি বিপ্লব জামান।

তিনি বলেন, আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়।

আরও পড়ুনঃ ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র