পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া
পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট রাউন্ডে জায়গা করে নিল দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরুতে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি পর্তুগালের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।
২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।
অতিরিক্ত মিনিটে যেন জ্বলে উঠলেন দক্ষিণ কোরিয়ার সেরা ফুটবল সং হিয়েন মিন। ডি বক্সের বাইরে থেকে পর্তুগালের দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে নাটমেগ পাস বাড়িয়ে দেন ডিবক্সের ভেতর থাকা হং হি চ্যানের কাছে। উলভসের এই তারকা ঠান্ডা মাথায় পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।
এর ফলে উরুগুয়ের সমান ৪ পয়েন্ট পেয়েও গোলে এগিয়ে থেকে দ্বিতীয় হয়ে নক আউট রাউন্ডে জায়গা করে নেয় এই এশিয়ান দলটি।
আরও পড়ুনঃ বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ






ভারতের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ক লিটন - tathyasangjog
December 3, 2022[…] আরও পড়ুনঃ পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া […]
বিশ্বকাপের কোয়ার্টারে নেদারল্যান্ডস - tathyasangjog
December 3, 2022[…] আরও পড়ুনঃ পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া […]
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস - tathyasangjog
December 3, 2022[…] আরও পড়ুনঃ পর্তুগালকে হারিয়ে নকআউটে কোরিয়া […]