জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

পরোয়ানা থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেফতার হবেন: তথ্যমন্ত্রী

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পরোয়ানা থাকলে তো আওয়ামী লীগ নেতাও গ্রেফতার হবেন। কারও বিরুদ্ধে ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের অভিযোগ আছে, তাকে গ্রেফতার করা হবে। এটাই স্বাভাবিক।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে চলমান বিষয়াবলী নিয়ে বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতাদের সাক্ষাত ও প্রশ্নোত্তরে তিনি এমন মন্তব্য করেছেন।

দুটি মামলার পরোয়ানা থাকায় বিএনপি নেতা শহীদ উদ্দিন এ্যানিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব কী বলতে চাচ্ছেন যে পরোয়ানা থাকলেও তাকে গ্রেফতার করা যাবে না।

দেশে সরকারবিরোধী দল আন্দোলন করছে। তাদের অপপ্রচারের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, সারা বিশ্বে যখন প্রবৃদ্ধি তিন শতাংশ হবে, তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ছয় শতাংশ। এ বিষয়ে আপনা মন্তব্য কী জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মন্দা চলছে। এ সময়ে আমাদের প্রবৃদ্ধির হার অন্যান্য দেশের চেয়ে অনেক ভালো। এখন প্রায় ষাট মিলিয়ন।

তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে অনেক কথা হয়। পৃথিবীর সবদেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। যদিও এ কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। টিসিবিসহ বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে সরকার চেষ্টা করছে, যে কারণে বাংলাদেশে কোনো হাহাকার নেই। বাংলাদেশে নিত্যপণ্যের ঘাটতি হয়নি, ইউরোপ-আমেরিকায় হয়েছে।

আরও পড়ুনঃ “দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে; ফরমায়েশি রায় দেয় না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র