“পরিপক্বতার অভাব বলেই বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করছে”
বিএনপির নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে বলেই তারা ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট নগরীর শাহজালাল (র.) মাজার সংলগ্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ শেষে তিনি এসব বলেন।
মোমেন বলেন, নৌকা বাংলার জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক। মানুষ ৭ জানুয়ারির নির্বাচনে দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।
আব্দুল মোমেন একটি অবাধ সুষ্ঠু উৎসবমুখর নির্বাচনের জন্য ভোটারদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেওয়ারও আহ্বান জানান।
আরও পড়ুনঃ ৫ জেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা






২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি - Tathya Sangjog
December 21, 2023[…] আরও পড়ুনঃ “পরিপক্বতার অভাব বলেই বিএনপি ধ্বংসাত… […]