জাতীয় ফিচার

“পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে”

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বড় প্রকল্প নেয়ার আগে রাজস্ব কতটা আসবে, তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে সেটা দেখা হয়নি, এ জন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে।

শুক্রবার সকালে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের আলোচনায় বক্তৃতা করেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, এবার যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু আরও অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করেন এটা ওয়ানটাইম এপিসোড, এটা কিন্তু ওয়ানটাইম এপিসোড না। মানুষের মধ্যে এখনও পূর্ণমাত্রায় ক্ষোভ বিদ্যমান।

তিনি বলেন, পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি। কিন্তু তারা কাদের সহায়তায় করে। ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে? বিদেশে পাচার করেছে? এগুলোর সহযোগী কারা? এটা একটা গভীর সংকট।’

তিনি বলেন, ‘খুলনার রূপসায় একটা ৮ হাজার কোটি খরচ করে বিদ্যুৎকেন্দ্র হয়েছে, কিন্তু সেখানে কোনো গ্যাস নেই। ফেরার পথে পদ্মা রেল ব্রিজে দেখলাম ৪১ হাজার কোটি টাকা খরচ। শেষ মুহূর্তে সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ কমানো হয়েছে। রাজস্ব দেখলাম লেখা আছে বছরে ১৪০০ কোটি টাকা। ৬ মাসে দেখলাম এসেছে মাত্র ৩৭ কোটি টাকা। এভাবেই প্রকল্প জাস্টিফাই করা হয়েছে। এগুলো অপচয় ছাড়া কিছুই না। এগুলোর দায় শুধু রাজনীতিবিদদের না, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত আছে।

জ্বালানি উপদেষ্টা বলেন, বড় প্রকল্প নেয়ার আগে রাজস্ব কতটা আসবে, তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে সেটা দেখা হয়নি, এ জন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে।

সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। তাই বিদেশিদের শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র