পদত্যাগ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
মাত্র ছয় সপ্তাহ ক্ষমতায় থাকার পর বৃহস্পতিবার কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস।
তিনি বলেছেন, আগামী সপ্তাহের শেষের দিকে তার উত্তরসূরি নির্বাচিত হবেন।
ট্রাস বলেছেন, আমি স্বীকার করছি, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হলেও আমি ম্যান্ডেড পূরণ করতে পারবো না। তাই আমি মহামান্য রাজার সাথে কথা বলেছি, তাকে অবহিত করার জন্য যে, আমি কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে পদত্যাগ করছি।
জ্বালানির মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতিতে টালমাটাল অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের সরকার। এমন পরিস্থিতিতে গতকাল লিজ ট্রাস বলেছিলেন, তিনি একজন যোদ্ধা। কিন্তু নিজের দল কনজারভেটিভ পার্টি, পার্লামেন্ট ও সরকারের মধ্যে বিশৃঙ্খলার কারণে তিনি বুঝতে পেরেছিলেন তাঁর পক্ষে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব না। শেষমেশ নিজেই আজ বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ট্রাস।
ট্রাসের স্থলাভিষিক্ত নতুন নেতা নির্বাচিত করার জন্য কনজারভেটিভ পার্টিকে অবশ্যই আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভোট করতে হবে।
আরও পড়ুনঃ পুতিনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী






"ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত" - tathyasangjog
October 20, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী লি… […]
"রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি মেনে চলবে মিয়ানমারের সামরিক সরকার" - tathyasangjog
October 20, 2022[…] […]
দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু - tathyasangjog
October 20, 2022[…] আরও পড়ুনঃ পদত্যাগ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী লি… […]
যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল ইরান - tathyasangjog
October 20, 2022[…] […]