জাতীয় ফিচার

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

আগামী মাসে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন (৪২)।

আজ বৃহস্পতিবার জেসিন্ডা নিজেই এ ঘোষণা দেন।

তিনি তার লেবার পার্টির সদস্যদের সাথে এক বৈঠকে বলেছেন, ‘আমি মানুষ। আমরা যতক্ষণ পারি সর্বোচ্চটা দিয়ে যাই। এর পর চলে যাওয়ার সময় হয়। এখন আমার চলে যাওয়ার সময়। আরো চার বছর চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি আমার নেই।

প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর নিউজিল্যান্ড লেবার পার্টিতে তাঁর উত্তরসূরি নির্বাচনে ভোট হবে। দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর।

আরডার্ন ২০১৭ সালে জোট সরকার গঠনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। করোনাভাইরাস মহামারি এবং মসজিদে সন্ত্রাসী হামলার বিষয়ে সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দেশে বিদেশে প্রশংসিত ও দ্বিতীয় মেয়াদে জয় পান।

জেসিন্ডা তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও অপরাধের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে তার এ জনিপ্রয়তায় ভাটা পড়েছে।

এ প্রেক্ষিতে তিনি বলেছেন, সুস্থির সময়ে দেশকে নেতৃত্ব দেয়া এক বিষয় আর সংকটের মধ্যে নেতৃত্ব দেয়া আরেক বিষয়। আগামী নির্বাচনে জয়ী হবো না এ ভেবে আমি পদত্যাগ করছি না। বরং আমি বিশ্বাস করি আমরা জিতবো।

আরও পড়ুনঃ “বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না”

রিপোর্টার

About Author

10 Comments

  1. সরকার শিক্ষা, গবেষণার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী - tathyasangjog

    January 19, 2023

    […] আরও পড়ুনঃ পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধান… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র