পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে, এখনও প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় রোববার সকাল থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এ নিয়ে মোট ৪২ জনের লাশ উদ্ধার হলো।
পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে নারী ২২ জন, পুরুষ ৮ জন ও শিশু ১২ জন।
আজ সোমবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের রংপুর, রাজশাহী ও কুড়িগ্রামের তিনটি ডুবুরি দল কাজ করছে। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় এ তথ্য জানিয়েছেন।
এর আগে পঞ্চগড়ের জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম জানান, ভয়াবহ ট্রলারডুবি ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ২টার দিকে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে মহালয়া উপলক্ষে করতোয়া নদী ট্রলারে পার হচ্ছিলেন সনাতন ধর্মের শতাধিক মানুষ। এ সময় ট্রলারটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করলে মাঝি ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে নদীর মাঝখানে ট্রলারটি ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলেও শিশুসহ অনেকেই ডুবে যায়।






পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় ৬১ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১৯ - tathyasangjog
September 26, 2022[…] আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্… […]