পঞ্চগড়ে বিএনপি-পুলিশ সংঘর্ষে ১ জন নিহত
পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন নামে এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে পঞ্চগড় শহরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল আমিন কুদ্দুস বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমাদের কর্মসূচি ছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে গণমিছিলের আয়োজন করেছিলাম। আমাদের মিছিল কার্যালয়ের সামনে গেলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে আমাদের একজন কর্মী টিয়ারশেলের আঘাতে মারা যান।
এদিকে নিহত আব্দুর রশিদের ছোট ভাই আশরাফুল ইসলাম সবুজ বলেন, ভাই আমাদের কিছু না বলে শহরে আসেন। পরে কী হয়েছে তা আমরা জানি না। আমরা ভাইয়ের মরদেহ বাড়িতে নিয়ে যাব।
আরও পড়ুনঃ সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের





