জাতীয়

পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় দাদি-নাতনির মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরচাপায় দাদি-নাতনির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রহিমা বেগম ওই এলাকার পবির উদ্দিনের স্ত্রী। শিশু রাফিয়া আক্তার পবির উদ্দিন-রহিমা বেগম দম্পতির ছেলে রবিউল ইসলামের মেয়ে। এ ঘটনায় ট্রাক্টরচালক পলাশ চন্দ্র রায়কে (২২) আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বোদা থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য বাড়ির পাশের ময়দানদীঘি-বাগানবাড়ি সড়কের পাশে থাকা ইউক্যালিপটাসগাছের ডাল ভাঙছিলেন রহিমা বেগম। এ সময় তাঁর নাতনি রাফিয়া বাড়ি থেকে দৌড়ে দাদির কাছে যাচ্ছিল। পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক্টর আসতে দেখে নাতনিকে বাঁচাতে এগিয়ে যান রহিমা। নাতনিকে ধাক্কা দিতে গিয়ে নিজেই পড়ে যান ট্রাক্টরের নিচে। এতে ট্রাক্টরের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রহিমা বেগম।

ফজলুর রহমান আরও বলেন, ট্রাক্টরের ধাক্কায় আঘাত পাওয়া শিশু রাফিয়াকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরবর্তিতে শিশুটিও মারা যায়।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র