জাতীয় ফিচার

নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে ফখরুল এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবে বিএনপির ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থায়ী কমিটির নেতাদেরও ছাড় দেয়া হয়নি। এখন আর ঝামেলা করে আওয়ামী লীগ কোনোভাবেই টিকতে পারবে না।’

ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানানোর বিষয়ে ফখরুল বলেন, ‘৩২-এ ফুল দেবেন কোনো আপত্তি ছিল না। কিন্তু ছাত্ররা আপনাদের আর দেখতে চায় না। ওই ছবি আর দেখতে চায় না।’

সারা দেশে আওয়ামী লীগের ক্ষুদে হাসিনা তৈরি হয়েছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আল্লাহ তাদের বিচার করছেন। অন্তর্বর্তী সরকার দেশকে একটি জায়গায় নিয়ে এসে নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দেবে। ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন চাই।’

তারেক রহমানকে হেলমেট পরিয়ে আদালতে নেয়া হয়েছিল মন্তব্য করে ফখরুল বলেন, ‘আল্লাহ তাদেরও একই অবস্থা তৈরি করেছে।’

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা যত হত্যা আর নির্যাতন করেছেন, তা আন্তর্জাতিক আইনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।

আরও পড়ুনঃ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ‘এক থাকার আহ্বান’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র