জাতীয় দেশ সংযোগ ফিচার

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগে শৈলকূপা ও হরিনাকুন্ড থানার ওসি প্রত্যাহার: ইসি

ঝিনাইদহ জেলার শৈলকূপা ও হরিনাকুন্ড থানার ওসির নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ক্ষমতাসীন দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠাবেন। তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

ওসিদের এত রদবদলের পরও কেন এত নির্লিপ্ততা, এমন প্রশ্নে ইসির এ কর্মকর্তা বলেন, গণহারে নির্লিপ্ততা নেই। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি দলের প্রার্থীরা বারবার আচরণবিধি লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা অনেককে শোকজ করেছি। ইনকোয়ারি টিমের যে সুপারিশ আসছে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অচিরেই দৃশ্যমান আপডেট পাবেন।

আরও পড়ুনঃ “সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র