জাতীয়

“নির্বিঘ্নে ব্যবসা করতে সহযোগিতা দেবে সরকার”

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ব্যবসাবান্ধব শুল্ক-কর প্রণয়নের মাধ্যমে ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করতে সরকার সবধরনের সহযোগিতা দেবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২১ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আশ্বাস দেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, করোনাকালে আপনারা (উদ্যোক্তা) দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছিলেন। আপনাদের জন্য পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করেছি। এরপরও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল চক্রান্ত করেছে। ব্যবসায়ীরা সরকারের সঙ্গে ছিল, আছে। এজন্য সরকার আপনাদের প্রতি আন্তরিক।

এখন আইনশৃঙ্খলাসহ দেশের সার্বিক পরিস্থিতি খুব ভালো আছে। আপানাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা নির্বিঘ্নে ব্যবসা করুন। সরকার আপনাদের সবধরনের সহায়তা দেবে। এছাড়া শুল্ক-করের যে প্রতিবন্ধকতা রয়েছে, সেটা বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথা বলছি, সমাধান করা হবে।

বিশ্ব পরিস্থিতি ভালো নয়। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, দেশে ডলার সংকট। তার মধ্যেও আপনারা (ব্যবসায়ী) ভালো করছেন। এত প্রতিকূলতার মধ্যেও দেশের উন্নয়ন প্রবৃদ্ধি ধরে রেখেছেন। এখন আপনাদের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি দেশ।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট বলেন, আমরা একটি ব্যবসাবান্ধব নীতি চাই। আমরা চাই আগামী বাজেট হবে ব্যবসাবান্ধব। শুল্ক-করের হয়রানি থেকে ব্যবসায়ীরা মুক্তি পাবে।

আরও পড়ুনঃ “বৈশ্বিক সংকটের কারণে দেশে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র