“নির্বাচনে যত বাধা দেয়া হবে, ততই মনে হবে ডাল মে কুছ কালা”
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যত বাধা দেয়া হবে (নির্বাচনে), ততই মনে হবে ডাল মে কুছ কালা হে। নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক কমিয়ে দেয়া স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচন কমিশনের অনুমতির পরও গণমাধ্যমকর্মীদের কেন্দ্রে ঢুকতে না দেয়ার মতো ঘটনা আর ঘটবে না।
আজ সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনকেন্দ্রিক নানা বিষয় নিয়ে কাজ করা সংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন (ইসি)।
সিইসি বলেন, ভোটে যেকোনো ধরনের হস্তক্ষেপ জনমনে সন্দেহ তৈরি করে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ কিংবা ক্যাপাসিটি কমিয়ে দিলে তা নির্বাচনকে আরও প্রশ্নবিদ্ধ করে। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন কিছু ঘটবে না। পাশাপাশি গনমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করা হবে।
গত নির্বাচন যেমনই হোক, তা নিয়ে একটি নেতিবাচক জনমত তৈরি হয়েছে। এমন সুষ্ঠু ভোটের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ সুলতান’স ডাইনের বিরুদ্ধে অন্য প্রানীর মাংস ব্যবহারের অভিযোগের প্রমাণ মেলেনি






"আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর" - tathyasangjog
March 13, 2023[…] […]
রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা - tathyasangjog
March 13, 2023[…] […]
অনেক চাপ এসেছে এবং শেখ হাসিনা সহ্য করে এসেছে: প্রধানমন্ত্রী - tathyasangjog
March 13, 2023[…] […]
উপরে আল্লাহ আছে আর বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে : প্রধানমন্ত্রী - tathyasangjog
March 13, 2023[…] […]