জাতীয় ফিচার

নির্বাচনে কোনো অপবাদ নয়, সুষ্ঠু ভোটের জন্য সর্বশক্তি প্রয়োগের প্রতিশ্রুতি সিইসি’র

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের সমালোচনা বা দোষারোপ গ্রহণ করতে তিনি প্রস্তুত নন। তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শেষ পর্যন্ত সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

সিইসি জানান, মার্কিন প্রতিনিধি দল নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছিল। তিনি তাদের জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকারের বিশেষ প্রেক্ষাপটে নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং রমজানের আগে ভোট গ্রহণের কথা উল্লেখ করেছেন। এ কারণে নির্বাচন কমিশন (ইসি) আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে এবং এখন তা আরও ত্বরান্বিত করেছে।

তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের কারণে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে কিছুটা সময় লেগেছে। তবে, প্রস্তুতির ঘাটতির কোনো অভিযোগ যেন না আসে, সেজন্য ইসি আগাম প্রস্তুতি নিচ্ছে। “আমরা কোনো অপবাদের মুখোমুখি হতে চাই না। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছি,” বলেন তিনি।

সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন, এবং তিনি বিশ্বাস করেন যে একটি সমঝোতা অবশ্যই সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে ২,০৪৯টি ভোটকেন্দ্র ব্যবহারের অনুপযোগী। এগুলো সংস্কারে প্রায় ১১০ কোটি টাকা প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই ঘাটতি পূরণে কাজ চলছে।

মার্কিন প্রতিনিধি দলের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “এই দেশে গুজব ছড়ানোর প্রবণতা রয়েছে। আমি বলেছি, গুজবের প্রতি কান না দেওয়ার জন্য। আমরা নির্বাচন বাতিলের ক্ষমতা পুনর্বহাল করার পদক্ষেপ নিয়েছি।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র