দেশ সংযোগ ফিচার

“নির্বাচন প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার মতো কোনো বিষয় নেই”

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার মতো কোনো বিষয় নেই। তবে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।

আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তাদের এ কথা জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

এর আগে চারদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন দুই মার্কিন কংগ্রেসম্যান। তারা হলেন- যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস।

সফরের দ্বিতীয় দিন তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কংগ্রেমম্যানরা কোনো বার্তা দিয়েছেন কি না, জানতে চাইলে ড. মোমেন বলেন, রিপাবলিকান দলের কংগ্রেসম্যান (রিক ম্যাক্রোরমিক) বললেন, আমরা সবসময় সমঝোতায় যাই। আমরা উনাকে বলেছি, সমঝোতা করার মতো দাবি-দাওয়া তো এখানে (বাংলাদেশে) নেই। তবে আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের উল্টা দল (বিএনপি) তো নির্বাচনের খবরই রাখে না। তারা চায় সরকারের পতন। সরকার পতনের ইস্যু তো সংলাপে যাওয়ার মতো কোনো টপিক নয়।

দেশের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকলে সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন সম্ভব বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, যতগুলো দল আছে সব দল যদি নির্বাচনে অংশ নেয়, তারা যদি আন্তরিকভাবে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায়, তাহলে সহিংসতা ছাড়াই নির্বাচন সম্ভব। সবার ঐকমত্যের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে।

তবে সরকার বা নির্বাচন কমিশন চাইলেই সহিংসতা ছাড়া নির্বাচনের বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না বলে জানান ড. মোমেন।

বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের (কংগ্রেসম্যানদের) বলেছি, এখানে নির্বাচন তোমাদের ওখানের (যুক্তরাষ্ট্র) চেয়ে ভালো হয়। তোমাদের ওখানে লোকে ভোট দেয় না। আমাদের এখানে অধিকাংশ লোক ভোট দেয়। ৭ শতাংশ লোকে ভোট দেয়। তোমাদের ওখানে লোক নির্বাচনে দাঁড়ায় না। এখানে একটা নির্বাচনে কয়েকশো প্রার্থী থাকে। প্রার্থী বেশি হলেও আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। শুধু সব দল ও মতের লোকের আন্তরিকতা দরকার।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার