জাতীয় ফিচার

নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন।

আজ সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সব কিছু মিলিয়ে ভোটার হালনাগাদ শুরু হবে।

এসময় আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে সিইসি আরও বলেন, এইবার আগের মতো আর ভোট হবে না। ৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে।

মতবিনিময় সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিকনির্দেশনা দেন সিইসি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র